ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শহীদ ওসমান হাদিকে জার্সি উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়র্স

Authorনিউজ রুম

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম

শহীদ ওসমান হাদিকে জার্সি উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়র্স

সন্ত্রাসীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির সম্মানে অনন্য এক নজির স্থাপন করেছে এবারের বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স।

এবারের বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে তাদের অফিসিয়াল দলের জার্সি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে। শহীদ হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছে দলটি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আনুষ্ঠানিক কোনো জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে না। নির্ধারিত সময়ে রাজশাহী ওয়ারিয়র্স তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এই স্মরণীয় জার্সিটি প্রকাশ করবে।’

দলটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘এই জার্সি উৎসর্গ শহীদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে।

এখানেই শেষ নয়। দলটি নিজেদের জার্সি উন্মোচন অনুষ্ঠানও না করার ঘোষণা দিয়েছে। এর পরিবর্তে ফেসবুক পেজে জার্সি উন্মোচন করবে বলে জানানো হয়েছে। দলটির ফেসবুক পোস্টে বলা হয়, ‘ক্ষণজন্মা ওয়ারিয়র্স শহীদ শরিফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করে, জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ভক্ত সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে ২১ ডিসেম্বর ২০২৫ আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসমূহে জার্সিটি আনভেইল করা হবে।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন