ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৯১ রানের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে শিরোপা পাকিস্তানের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

১৯১ রানের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে শিরোপা পাকিস্তানের

১৯১ রানের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে শিরোপা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। ফাইনালে আবারও মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। তবে শিরোপা জয়ের লড়াইয়ে পাকিস্তানের কাছে পাত্তাই পেলো না ভারত। সূর্যবংশী বৈভবদের ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে পাক যুবারা।

রোববার (২১ ডিসেম্বর) দুবাইয়ে টস হেরে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। পাক ওপেনার সামির মিনহাসের ব্যাটিং তাণ্ডব চালান। মাত্র ৭১ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। 

মিনহাসের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের বিশাল পুঁজি পায় পাকিস্তান। ১৭ চারের সঙ্গে ৯ ছক্কায় ১১৩ বলে ১৭২ রান করেন মিনহাস। এছাড়া আহমেদ হুসেন করেন ৭২ বলে ৫৬ রান। ভারতের পক্ষে দীপেন দেবেন্দ্রন নেন ৩টি উইকেট।

৩৪৮ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে আগ্রাসী শুরু পায় ভারত। পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হন ওপেনার সূর্যবংশী বৈভব। তবে বেশি আগ্রাসী ব্যাটিংই কাল হয়ে দাঁড়ায় ভারতের জন্য। 

দলীয় ৬৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। আয়ুশ মাত্রে ৭ বলে ২, অ্যারন জর্জ ৯ বলে ১৬ বৈভব ১০ বলে ২৬ ভিহান মালহোত্রা ১৩ বলে ৭ ও ভেদাত ত্রিভেদী ১৪ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর দীপেন দেবেন্দ্রন কিছুটা প্রতিরোধ গড়েন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৬ ওভার ২ বলে ১৫৬ রানে অলআউট হয় ভারত। দেবেন্দ্রন করেন ১৬ বলে ৩৬ রান। পাকিস্তানের পক্ষে আলী রাজা নেন ৪টি উইকেট।  

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন