ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৩৭ বছর বয়সেও নিজেকে নতুন করে প্রমাণ করলেন ডি মারিয়া

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:১২ এএম

৩৭ বছর বয়সেও নিজেকে নতুন করে প্রমাণ করলেন ডি মারিয়া

৩৭ বছর বয়সেও নিজেকে নতুন করে প্রমাণ করলেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক : ৩৭ বছর বয়সেও নিজেকে নতুন করে প্রমাণ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। এক দশক পর তিনি আবারও নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার হিসেবে।

সোমবার রাতে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে ২০২৫ সালের সেরা ফুটবলারের মুকুট জেতেন ডি মারিয়া। এই লড়াইয়ে তিনি পেছনে ফেলেন লাউতারো মার্তিনেস ও লেয়ান্দ্রো পারদেসকে।

ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় স্বীকৃতি। এর আগে ২০১৪ সালে প্রথমবার এই ট্রফি হাতে তুলেছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

গতবার এই পুরস্কার জিতেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তবে রেকর্ডটা এখনও লিওনেল মেসির দখলে। টানা সাতবারসহ রেকর্ড ১৬ বার এই খেতাব জিতেছেন তিনি।

চলতি বছরে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে ১৬ ম্যাচে ৭ গোল করে শিরোপা জেতান ডি মারিয়া।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন