ঢাকা   রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আজ যেসব এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:১১ এএম

আজ যেসব এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আজ যেসব এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন নির্বাচন, রমজান মাস, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (৩০ জানুয়ারি) কক্সবাজারের বিভিন্ন এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিতরণ বিভাগ বিউবোর কক্সবাজার দফতর থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার ৩৩ ও ১১ কেভি ফিডার এলাকায় সিস্টেম উন্নয়ন কাজ, গাছের বর্ধিত শাখা-প্রশাখা কর্তন এবং আনুষঙ্গিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। 

 

এ জন্য ১১ কেভি বিসিক ফিডারের আওতাধীন পাওয়ার হাউজ থেকে মেরিন সিটি পর্যন্ত রাস্তার ডান পার্শ্বে, বিসিক এরিয়া, র‌্যাব-১৫ অফিস, গণস্বাস্থ্য অফিস, সাদর পাড়া, মুহুরিপাড়া, জানার ঘোনা, ক্যাইম্মার ঘোনা, ফুটখালী, সরকারি কলেজ, ইমাম মুসলিম রোড এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন