ঢাকা   রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে লম্বা ছুটির সুযোগ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে লম্বা ছুটির সুযোগ

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে লম্বা ছুটির সুযোগ

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামীকাল (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে জানুয়ারি মাস। বড় এক সুসংবাদ নিয়ে আসতে যাচ্ছে নতুন মাস।

ফেব্রুয়ারির শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে লম্বা ছুটি কাটানোর সুযোগ। ব্যাংক কর্মকর্তারাও পেতে পারেন এ ছুটি। 

ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত। সে অনুযায়ী, নির্বাহী আদেশে পরদিন; অর্থাৎ ৪ ফেব্রুয়ারি (বুধবার) থাকবে সরকারি ছুটি।

এর সঙ্গে একদিন অর্থাৎ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি। কারণ, ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

তাই, একদিন ম্যানেজেই মিলতে পারে টানা ৪ দিন ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। এছাড়া আসন্ন বছরটিতে মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে নয় দিন, খ্রিস্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি থাকবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন