ঢাকা   রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচনের মাঠ ছাড়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

নির্বাচনের মাঠ ছাড়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের

নির্বাচনের মাঠ ছাড়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের

এমটিনিউজ২৪ ডেস্ক : শাপলা কলির সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ করে তাদের দুই ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবি করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ। অন্যথায় নির্বাচনের মাঠ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন হলে সাংবাদিকদের এসব কথা বলেন।

 হান্নান মাসউদ বলেন, দুপুরে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি উদ্বোধন অনুষ্ঠানে আমার ৮-১০ জন সমর্থককে পিয়ে আহত করে নদীতে ফেলে দেয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। চিহ্নিত এসব সন্ত্রাসীদেরকে ২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

তিনি বলেন, হাতিয়ায় সরকারি তালিকা অনুযায়ী অস্ত্রধারীদের গ্রেফতার করতে হবে। তা না হলে নির্বাচনের মাঠে থাকবো কি না তা আবারো ভেবে দেখতে হবে।

 

আমরা প্রশাসনকে বার বার বলেও কোনো প্রতিকার পাচ্ছি না। এর আগে দুপুরে হাতিয়ায় ফেরীঘাট উদ্বোধন অনুষ্ঠানে হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে একদল যুবকের ধাওয়া পাল্টা ধাওয়ার ভিডিও ভাইরাল হয়। ওই সময় শাপলা কলির লোকজন আহত হওয়ায় দাবি করেন হান্নান মাসউদ।

 

হাতিয়া থানার উপ পরিদর্শক (এসআই) প্রতীক পাল বলেন, দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের অনুষ্ঠানে আছি। পরে বিস্তারিত জানাবো।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন