ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যারা তাৎক্ষণিক প্রতিবাদ করেছে, তারাই হ্যাকার জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

Authorরেডিও বার্তা অনলাইন

আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম

<span class="nhu-kicker" style="--nhu-color:#ff0000;">যারা তাৎক্ষণিক প্রতিবাদ করেছে, তারাই হ্যাকার</span><span class="nhu-sep">•</span> জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা এবার নতুন মোড় নিল। দলটির দাবি, হ্যাকিংয়ের ঘটনার পরপরই যারা মাঠে নেমে প্রতিবাদ বা কর্মসূচি ঘোষণা করেছে, মূলত তারাই এই সাইবার হামলার সঙ্গে জড়িত। এটি জামায়াতের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্রের অংশ।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

আঙুল যাদের দিকে

সংবাদ সম্মেলনে এহসানুল মাহবুব জুবায়ের হ্যাকিংয়ের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে একটি ভিন্নধর্মী যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, “ষড়যন্ত্রমূলকভাবে আমিরের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আমাদের পর্যবেক্ষণ হলো—যারা এই ঘটনা ঘটার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং কর্মসূচি ঘোষণা করেছে, তারাই মূলত এই হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট।”

তার মতে, জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এই অপকর্মটি করেছে।

‘পোস্টগুলো আমাদের আদর্শের বাইরের’

হ্যাকাররা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার পর যেসব পোস্ট দিয়েছে, তা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত। জুবায়ের স্পষ্ট করেন, “হ্যাকড অবস্থায় যেসব আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে, তা জামায়াতে ইসলামীর চিন্তা ও আদর্শের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এগুলো আমাদের দলের বক্তব্য নয়।”

হ্যাকিং ও উদ্ধারের সময়সীমা

ঘটনার সময়সীমা উল্লেখ করে জামায়াতের এই নেতা জানান, শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা ৩৭ মিনিটে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টটি হ্যাকড হয়। দলটির আইটি টিমের প্রচেষ্টায় প্রায় ৪৫ মিনিট পর, বিকেল ৫টা ২২ মিনিটে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার বা রিকভার করা সম্ভব হয়।

আইনি পদক্ষেপ

এই সাইবার হামলার ঘটনায় জামায়াত বসে নেই জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “এটি দীর্ঘদিনের পরিকল্পিত চক্রান্ত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!