ঢাকা   শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেহবাজ শরিফের স্পষ্ট বার্তা, পাকিস্তানকে ধন্যবাদ আসিফ নজরুলের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

শেহবাজ শরিফের স্পষ্ট বার্তা, পাকিস্তানকে ধন্যবাদ আসিফ নজরুলের

শেহবাজ শরিফের স্পষ্ট বার্তা, পাকিস্তানকে ধন্যবাদ আসিফ নজরুলের

এমটিনিউজ২৪ ডেস্ক : পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। এর কারণ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্পষ্ট বার্তা দিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই ভারতের বিপক্ষে খেলছে না পাকিস্তান।

শেহবাজ শরিফের সেই বক্তব্য উদ্ধৃত করে আসিফ নজরুল তার স্ট্যাটাসে লেখেন, ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন