ঢাকা   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বড় সুখবর এলপি গ্যাস নিয়ে, এবার যে নতুন সিদ্ধান্ত সরকারের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

বড় সুখবর এলপি গ্যাস নিয়ে, এবার যে নতুন সিদ্ধান্ত সরকারের

বড় সুখবর এলপি গ্যাস নিয়ে, এবার যে নতুন সিদ্ধান্ত সরকারের

এমটিনিউজ২৪ ডেস্ক : এলপি গ্যাসে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বাজারে এলপি গ্যাসের দাম কমে আসবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টার পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।

প্রেসসচিব শফিকুল আলম বলেন, এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি প্রদানপূর্বক এলপি গ্যাসের আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

তিনি বলেন, এর ফলে এলপি গ্যাসের ওপরে যে করভার, এ করভার একটু হলেও কমবে এবং এর ফলে লোকাল মার্কেটে এলপি গ্যাসের দাম আরো কমে আসবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!