ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামানত হারালেন তিনবারের এমপি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম

জামানত হারালেন তিনবারের এমপি

জামানত হারালেন তিনবারের এমপি

এমটিনিউজ২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও তিনবারের সংসদ সদস্য ফখরুল ইমাম। তিনি পেয়েছেন ১ হাজার ৭১৯টি ভোট। এই আসনে তিনি চতুর্থ, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন। এখানে এবার বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়। সেটা না হলে জামানত বাবদ দেওয়া টাকা সরকারি কোষাগারে জমা হবে।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমানের ঘোষিত ফলাফল অনুযায়ী, ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল পেয়েছেন ৪৫ হাজার ৭৯১ ভোট।

এ আসনে মোট চারজন প্রার্থী ছিলেন। বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নির্বাচনে অংশ নেওয়া শাহ নুরুল কবীর পেয়েছেন ৩২ হাজার ৭৩৪ ভোট। আর জাতীয় পার্টির ফখরুল ইমাম ভোট পেয়েছেন ১ হাজার ৭১৯টি ভোট।

এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৭৪৬ জন।

উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৯২টি কেন্দ্রের ৬২৮টি কক্ষে ১ লাখ ৯২ হাজার ৬৩২ জন ভোটার ভোট দেন। আসনটিতে মোট ভোট পড়েছে ৫৫ দশমিক ৭১ শতাংশ। ভোট বাতিল হয়েছে ৪ হাজার ৮১১টি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!