ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শপথ অনুষ্ঠানে হেফাজতের আমিরকে ফোন করে তারেক রহমানের আমন্ত্রণ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম

শপথ অনুষ্ঠানে হেফাজতের আমিরকে ফোন করে তারেক রহমানের আমন্ত্রণ

শপথ অনুষ্ঠানে হেফাজতের আমিরকে ফোন করে তারেক রহমানের আমন্ত্রণ

এমটিনিউজ২৪ ডেস্ক : নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেলিফোনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে এ আমন্ত্রণ জানান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। বিএনপির পক্ষ থেকে এ অনুষ্ঠানকে ঐতিহাসিক আখ্যা দেওয়া হয়েছে।

এদিকে, আজ সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!