ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘ইন্টেরিমকে বিনাভোটের সরকার’ গালি দেওয়া দলটি এখন বিনাভোটের মেয়র দিচ্ছে: আসিফ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম

‘ইন্টেরিমকে বিনাভোটের সরকার’ গালি দেওয়া দলটি এখন বিনাভোটের মেয়র দিচ্ছে: আসিফ

সম্প্রতি ৬ সিটি করপোরেশনে নুতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বিষয়টিকে ‘বিনাভোটের মেয়র’ দেওয়া বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ওই পোস্টে আসিফ লেখেন, ‘শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে নির্বাচন দেবার সাহস পাচ্ছে না সরকারি দল। ইন্টেরিমকে সকাল-বিকাল বিনাভোটের সরকার বলে গালি দেওয়া দলটি এখন বিনাভোটের মেয়র দিচ্ছে সবজায়গায়। আপকামিং: বিনাভোটের উপজেলা চেয়ারম্যান, বিনাভোটের ইউপি চেয়ারম্যান, বিনাভোটের মেম্বার, বিনাভোটের ওয়ার্ড কাউন্সিলর।’

এরআগে গতকাল রোববার (২২ ফেব্রুয়ািরি) ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। অন্যদিকে মো. শফিকুল ইসলাম খান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন। এ ছাড়া নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি করপোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি করপোরেশন, মো. সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং মো. শওকত হোসেন সরকার গাজীপুর সিটি করপোরেশনে নিয়োগ পেয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন