ঢাকা   রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: আশিক চৌধুরী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ এএম

দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: আশিক চৌধুরী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে টার্মিনাল সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন আশিক চৌধুরী। তিনি বলেন, তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যা বলা হয়েছিল, বর্তমান সরকারও একই অবস্থান রাখবে। জাতীয় স্বার্থ রক্ষা করে চুক্তি সম্ভব হলে তবেই চুক্তি হবে।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি–বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষের সমঝোতা স্মারক হয়।

আওয়ামী লীগের শাসনামলে নিউমুরিং কনটেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। গত অন্তর্বর্তী সরকার সেই প্রক্রিয়া এগিয়ে নিয়েছে। এই প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট হয়ে আছে।

নিউমুরিং টার্মিনাল ২০০৭ সালে বন্দর কর্তৃপক্ষ নির্মাণ করে এবং যন্ত্রপাতি সংযোজনসহ মোট ২ হাজার ৭১২ কোটি টাকা বিনিয়োগ করা হয়। বর্তমানে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার আগপর্যন্ত চিটাগং ড্রাই ডক লিমিটেডের এই টার্মিনাল পরিচালনা করার কথা রয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!