ঢাকা   শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পশ্চিমবঙ্গে বাদ পড়ছেন ১ কোটি ২০ লাখ ভোটার: মমতা বন্দ্যোপাধ্যায়

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম

পশ্চিমবঙ্গে বাদ পড়ছেন ১ কোটি ২০ লাখ ভোটার: মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন আগামী এপ্রিল মাসে হওয়ার কথা। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ বা এসআইআর।   নির্বাচন কমিশনের নির্দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

তবে এই সংশোধনের কারণে এক কোটি ২০ লাখ ভোটারের নাম বাদ যেতে পারে। এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দক্ষিণ কলকাতার ভবানীপুরে আয়োজিত এক সভায় তিনি এ দাবি করেন।

পশ্চিমবঙ্গের সাত কোটি ৬৬ লাখ ভোটারকে নিয়ে শুরু হয়েছে এই নিবিড় ভোটার তালিকার সংশোধনের কাজ। এদিকে গতকাল রাজ্য নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, বিবেচনাধীন ৬০ লাখ ছয় হাজার ভোটারের নাম তোলা হলেও পাশে লেখা থাকবে বিবেচনাধীন। খবর- এনডিটিভি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!