ঢাকা   রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরায়েলের কেন্দ্রস্থলে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: তেল আবিব ও হাইফায় জারি সতর্কতা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম

ইসরায়েলের কেন্দ্রস্থলে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: তেল আবিব ও হাইফায় জারি সতর্কতা

মধ্য ইসরায়েলের জনবহুল এলাকা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের অন্তত দুটি স্থানে সরাসরি আঘাত হেনেছে। হামলার পরপরই ঘটনাস্থলগুলোতে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার সকাল থেকেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বিরতিহীনভাবে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরান। বিশেষ করে উপকূলীয় শহর তেল আবিব এবং হাইফাতে বারবার সাইরেন বাজিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।

হামলার আশঙ্কায় ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!