ঢাকা   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ্যপ্রাচ্যের তিন মন্ত্রীর ফোন, দিলেন যে আশ্বাস

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ্যপ্রাচ্যের তিন মন্ত্রীর ফোন, দিলেন যে আশ্বাস

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ্যপ্রাচ্যের তিন মন্ত্রীর ফোন, দিলেন যে আশ্বাস

এমটিনিউজ২৪ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উদ্ভূত প‌রি‌স্থি‌তির ম‌ধ্যে পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানকে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোন করেছেন। 

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান খ‌লিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে আমাকে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রী ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোন করেছেন।  তাদের সঙ্গে আমার প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের প্রবাসীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

তিনি জানান, আমরা আশা করি, আর কেউ নিহত আহত হবেন না। যারা আটকে পড়েছেন, বিমান চলাচল শুরু হলে দ্রুততম সময়ের মধ‍্যে তাদের ফিরিয়ে আনা হবে। যুদ্ধ কোনো সমাধান, এটা বাংলাদেশ মনে করে না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!