ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাঁদা না চেয়ে ভিক্ষার থাল নিয়ে রাস্তায় বসেন: রফিকুল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম

চাঁদা না চেয়ে ভিক্ষার থাল নিয়ে রাস্তায় বসেন: রফিকুল

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নবনির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাস, ট্রাক, অটোরিকশা, ভ্যানচালকদের কাছে চাঁদা না চেয়ে ভিক্ষার থাল নিয়ে রাস্তায় বসে যান। এ দেশের মানুষ চাঁদাবাজি পছন্দ করে না। চাঁদাবাজি বন্ধ করতে হলে কুরআনের আইন চালু করতে হবে।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, রাসুলুল্লাহর (স.) আদর্শ বাস্তবায়ন করতে হলে মালিক শ্রমিক সবাইকে এক হয়ে কাজ করতে হবে। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার পাওনা পরিশোধ করতে হবে। এ দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অসামান্য। কাজেই তাদের মূল্যায়ন ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াত আমির অধ্যাপক শাহজাহান আলী, সংগঠনের সাবেক আমির আব্দুস সামাদ মিয়া, সেক্রেটারি খাইরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল রাবী, পৌর জামায়াতের আমির আব্দুল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সলঙ্গা থানা শাখার সভাপতি আয়ুইব আলী প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন