ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মহানবী (সা.)-এর জীবনী লিখতে চান আসিফ নজরুল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:১৩ পিএম

মহানবী (সা.)-এর জীবনী লিখতে চান আসিফ নজরুল

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী সহজ ভাষায় লেখার উদ্যোগের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশ্বের বহু নামদামি লেখক মহানবী (সা.)-এর জীবনী লিখলেও সাধারণ মানুষের জন্য সহজবোধ্য ভাষায় তা লেখার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

শনিবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ উদ্যোগের কথা জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘কয়েক বছর আগে আমি হজ করে আসি।

এরপর ধর্মীয় বিষয়ে জানার আগ্রহ বৃদ্ধি পায়। আমাদের মহানবী (সা.)-এর জীবনী পড়ি বেশ কিছু। মনে একটা প্রবল ইচ্ছে জন্ম নেয়, সহজ ভাষায় তার জীবনী লেখার। মানুষের পথপ্রদর্শক ছাড়াও ব্যবসা, যুদ্ধ পরিচালনা, কূটনীতি, দেশ শাসন, মানবাধিকার ইত্যাদি ক্ষেত্রে তার অসামান্য সাফল্যকে তুলে ধরার।

তিনি বলেন, ‘এটা অনেক বড় কাজ, অনেক বিশাল। তবু আমি সাহস করে প্রস্তুতির কাজ শুরু করি। এর মধ্যে দেশে সরকার পরিবর্তন হয়। আমার পুরো পৃথিবী বদলে যায়। লেখালেখি দূরের কথা, এগুলো নিয়ে ভাবার সময় পর্যন্ত পেতাম না।’

আসিফ নজরুল বলেন, ‘আল্লাহর রহমতে এখন আবার স্বাভাবিক জীবনে ফেরত এসেছি। আবার আমার মনে পুরনো ইচ্ছাটা জাগ্রত হচ্ছে। ইনশাআল্লাহ শুরু করব। আপনারা দোয়া করবেন।’

উল্লেখ্য, ড. আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন