ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতীয় হাইকমিশনের ইফতার মাহফিল, উপস্থিত জামায়াতের শীর্ষ নেতারা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম

ভারতীয় হাইকমিশনের ইফতার মাহফিল, উপস্থিত জামায়াতের শীর্ষ নেতারা

ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত এক ইফতার-মাহফিলে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই কেন্দ্রীয় নেতা।

শনিবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা–এর রূপসী হলে এ ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকাস্থ ইন্ডিয়ান হাইকমিশন।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

ইফতার মাহফিলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের কূটনীতিক এবং বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন