ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মোহামেডানের নতুন সভাপতি বরকত উল্লাহ বুলু

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:০২ পিএম

মোহামেডানের নতুন সভাপতি বরকত উল্লাহ বুলু

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং পরিচালনা পরিষেদের নির্বাচন হয়ে গেছে আজ সোমবার। ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে  ক্লাবের সভাপতি জেনারেল(অব.) মোহাম্মদ আব্দুল মুবীন অসুস্থ থাকায় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের অন্যতম পরিচালক মাহবুব উল আনাম। 

বার্ষিক সাধারণ সভা ছাড়াও ক্লাবের পরিচালনা পরিষদের নির্বাচন হয়েছে এদিন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. বরকত উল্লাহ বুলু, এমপি। 

ক্লাবের ১৬ টি পরিচালক পদেও সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- মো. লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুব উল আনাম, মোস্তফা কামাল, মো. মোস্তাকুর রহমান,  মাসুদুজ্জামান,  মো. এনায়েত হোসন সিরাজ, খায়রুল কবির খোকন এমপি,  মো. আবুল কালাম এমপি,  মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ,  এম এ সালাম,  নিলোফার চৌধুরী মনি, সাজেদ এ এ আদেল,  সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির,  মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করনে খ্যাতিমান আইনজীবী ও ক্লাবের স্থায়ী সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ক্লাবের স্থায়ী সদস্য আনোয়ারুল হক হেলাল, ব্যারিস্টার মোহাম্মদ ইসমাইল হোসেন এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক খন্দকার মঞ্জুরুল ইসলাম (দিলু)

বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের পরই নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মো. বরকত উল্লাহ বুলু এমপি। সভায় মো. লোকমান হোসেন ভূঁইয়াকে ডাইরেক্টর ইন-চার্জ অফ অ্যাডমিনিস্ট্রেশন, পরিচালক  মাহবুব উল আনামকে ডাইরেক্টর ফাইন্যান্স ও পরিচালক মো. মোস্তাকুর রহমানকে ডাইরেক্টর স্পোর্টস করা হয়েছে।

এছাড়া ক্লাবের পরিচালক মোস্তফা কামালকে ফুটবল কমিটির চেয়ারম্যান,  মো. আবুল কালাম এমপি, এম এ সালাম ও  মির্জা ইয়াসির আব্বাসকে ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে। পরিচালক মাসুদুজ্জামানকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান, সাজেদ এ এ আদেলকে হকি কমিটির চেয়ারম্যান এবং  নিলোফার চৌধুরী মনি নারী উইংয়ের চেয়ারম্যান করা হয়েছে।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন