ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০২:০৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখায় ভারতীয় ক্রিকেট দলকে ১৩১ কোটি রুপি অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসিক এই সাফল্যের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ এবং নির্বাচকদের অভিনন্দনও জানিয়েছে বিসিসিআই।

এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘ঐতিহাসিক অর্জনের জন্য বোর্ড আবারও খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের অভিনন্দন জানাচ্ছে। ভবিষ্যতে তাদের এমন সাফল্য অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।’

প্রথম দল হিসেবে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে তৃতীয়বার। সর্বশেষবার ফাইনালে নিউজিল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়েছে।  গত রবিবার আহমেদাবাদে কিউইদের ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সূর্যকুমারের দল। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। দলের টপ অর্ডারের তিন ব্যাটার— অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন ও ইশান কিষান প্রত্যেকেই বিধ্বংসী ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করেন।

রান তাড়া করতে নেমে জসপ্রীত বুমরারর তোপের মুখে পড়ে কিউইরা। মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ইনিংস ধসিয়ে দেন এই পেসার। ১৯তম ওভারে কিউইরা অলআউট হয়েছে ১৫৯ রানে। 

এর আগে ওয়েস্ট ইন্ডিজ (২০১২ ও ২০১৬) এবং ইংল্যান্ড (২০১০ ও ২০২২) দুইবার করে শিরোপা জিতেছিল। ভারতের আগে কোনও বর্তমান চ্যাম্পিয়ন দল ফাইনালেই উঠতে পারেনি। শুধু কি তাই? প্রথম দল হিসেবে স্বাগতিক দেশ হিসেবে ট্রফি জয়ের রেকর্ডও গড়েছে ভারত।

বর্তমানে ভারতের পুরুষ দল একইসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ জিতলে ট্রেবল জয়ের সুযোগ রয়েছে তাদের সামনে। 

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন