ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশ্বকাপে খেলতে পারবে ইরান- ফিফা সভাপতিকে ট্রাম্প

Authorনিউজ রুম

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম

বিশ্বকাপে খেলতে পারবে ইরান- ফিফা সভাপতিকে ট্রাম্প

আগামী জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের কারণে ইরানের বিশ্বকাপে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে টুর্নামেন্টের বিষয়ে আলোচনা করেছেন ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে আশ্বস্ত করে বলেছেন, ইরান ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে এবং এ বিষয়ে কোনো বাধা সৃষ্টি করা হবে না।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ট্রাম্পের সাথে দেখা করে আসন্ন টুর্নামেন্ট নিয়ে আলোচনা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতি বলেছেন, ইরানের বিশ্বকাপে অংশগ্রহণকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাগত জানাবেন। ট্রাম্প বলেছেন, ‘জুন এবং জুলাই মাসে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ইরানি দলকে স্বাগত জানানো হচ্ছে।’

বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য ট্রাম্পের সাথে বৈঠক করেন ইনফান্তিনো। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ফিফা সভাপতি লিখেছেন, ‘আমরা ইরানের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছি। আলোচনার সময় ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইরানি দলকে স্বাগত।’

সূচি অনুযায়ী, বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের সবগুলো ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা রয়েছে। ইনফান্তিনো বলেন, ‘আমাদের সকলেরই ফিফা বিশ্বকাপের মতো একটি ইভেন্টের প্রয়োজন, যাতে মানুষকে আগের চেয়ে আরও বেশি একত্রিত করা যায় এবং আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।’

গত ডিসেম্বরেই ফিফার পক্ষ থেকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। এরপর গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ইরানে আক্রমণ করে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করে। আর জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের প্রথম ১২ দিনে ইরানে হামলায় ১,২৫৫ জন নিহত এবং ১২,০০০ এরও বেশি আহত হয়েছে।

উল্লেখ্য, এবারই প্রথমবার ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের আসর। ১২ জুন মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। ১৬ জুন ইরানের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন