ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

Authorনিউজ রুম

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০১:৫২ এএম

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। গতকাল লন্ডনে ২০২৬ আসরের নিলামে বাংলাদেশের এ পেসারকে ১ লাখ পাউন্ডে দিলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।

টি-টোয়েন্টি হিসেবে স্বীকৃত ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে এবারই প্রথম খেলবেন মোস্তাফিজ। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে দল পেয়ে ইতিহাস গড়লেন ফিজ। ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ টুর্নামেন্টের নিলামের চূড়ান্ত তালিকায় মোস্তাফিজসহ বাংলাদেশের দুজন খেলোয়াড় ছিলেন। অন্যজন রিশাদ হোসেন। তবে স্পিনারদের টায়ান ওয়ানে থাকা এই ক্রিকেটার দল পাননি।

৩০ বছর বয়সী মোস্তাফিজকে ভিত্তিমূল্যেই পেয়েছে বার্মিংহাম। দ্য হান্ড্রেডের জন্য খেলোয়াড় কিনতে সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসের নিলামে অংশ নেয় সব মিলিয়ে ৮টি ফ্র্যাঞ্চাইজি। বার্মিংহামের জার্সিতে মোস্তাফিজের সঙ্গে খেলবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল, ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক ও দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা। আগামী ২১ জুলাই মাঠে গড়াবে দ্য হান্ড্রেডের পঞ্চম আসর।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন