ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্বাভাবিক মৃত্যু চাই, তুমি মানুষকে কষ্ট দিও না মাবুদ: ডা. মাহমুদা মিতু

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম

স্বাভাবিক মৃত্যু চাই, তুমি মানুষকে কষ্ট দিও না মাবুদ: ডা. মাহমুদা মিতু

সম্প্রতি রাজাধানীর সদরঘাটে দুটি লঞ্চের চাপায় পড়ে ইঞ্জিনচালিত নৌকার এক যাত্রীর মৃত্যুসহ বিভিন্ন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক মৃত্যুর প্রত্যাশা ব্যক্ত করেন।

ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, সবাই তাকে সাহসী বললেও ভয়ের কারণে লঞ্চ দুর্ঘটনার ভিডিও পর্যন্ত দেখতে পারেননি। প্রতিনিয়ত বিভিন্ন মর্মান্তিক ঘটনার খবর দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন বলেও উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসে ডা. মাহমুদা মিতু বলেন, প্রতিদিনই কোথাও না কোথাও নৃশংস ঘটনা ঘটছে—কখনো শিশু নির্যাতন, কখনো পারিবারিক সহিংসতা, আবার কখনো হত্যাকাণ্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার ভিডিও ও খবর মানুষের মনে আতঙ্ক তৈরি করছে।

প্রার্থনা জানিয়ে তিনি বলেন, সবাইই তো একদিন মারা যাবো। কিন্তু তোমার কাছে স্বাভাবিক মৃত্যু চাই। তুমি মানুষকে কষ্ট দিও না মাবুদ। তুমি আমাদের মাফ করে দাও।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন