ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরায়েলকে জরিমানা করল ফিফা | Barta Bazar

Authorনিউজ রুম

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১২:৪৮ পিএম

ইসরায়েলকে জরিমানা করল ফিফা | Barta Bazar

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) করা বর্ণবাদের অভিযোগের প্রেক্ষিতে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) দেড় লাখ সুইস ফ্রাঁ (প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা) জরিমানা করেছে ফিফা। খবর বিবিসির।

২০২৪ সালের মে মাসে ফিফার ৭৪তম কংগ্রেসে ইসরায়েলি ফুটবলে বর্ণবাদ মোকাবিলায় আইএফএ-র ভূমিকা নিয়ে অভিযোগ তোলে ফিলিস্তিন। সেই অভিযোগ তদন্ত করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ইসরায়েলি ফুটবল সংস্থা তাদের শৃঙ্খলাবিধির ১৩ ও ১৫ নম্বর ধারা লঙ্ঘন করেছে, যা মূলত অশোভন আচরণ, ফেয়ার প্লে বা খেলোয়াড়ি মনোভাবের পরিপন্থী এবং বর্ণ বৈষম্যমূলক আচরণের সঙ্গে সম্পর্কিত।

আর্থিক জরিমানার পাশাপাশি ইসরায়েলকে ভবিষ্যতে এ ধরনের আচরণের ব্যাপারে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। শাস্তির অংশ হিসেবে ইসরায়েলকে তাদের পরবর্তী তিনটি হোম ম্যাচে স্টেডিয়ামে ‘ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড- নো টু ডিসক্রিমিনেশন’ (ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করে- বৈষম্যকে না বলুন) লেখা একটি বিশাল ও সুস্পষ্ট ব্যানার প্রদর্শন করতে হবে। এই ব্যানারের আকার এবং স্টেডিয়ামের কোথায় এটি বসানো হবে, তা প্রতিটি ম্যাচের অন্তত ১৫ দিন আগে ফিফার কাছ থেকে অনুমোদন করিয়ে নিতে হবে।

এছাড়া জরিমানার এক-তৃতীয়াংশ অর্থ বর্ণবাদ বিরোধী কার্যক্রমে ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে।

ফিলিস্তিনের পক্ষ থেকে আরও একটি অভিযোগ ছিল যে, ইসরায়েল তাদের ঘরোয়া লিগে এমন কিছু ক্লাবকে অন্তর্ভুক্ত করেছে যারা ফিলিস্তিন ভূখণ্ডের অন্তর্গত। এই বিষয়ে ফিফা জানিয়েছে, পশ্চিম তীরের আইনি মর্যাদা আন্তর্জাতিক আইনে অত্যন্ত জটিল ও অমীমাংসিত বিষয় হওয়ায় বর্তমানে তারা এই বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন