ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চেলসি নারী দলের গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান: আমিনুল হক

Authorনিউজ রুম

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৬:৪৫ পিএম

চেলসি নারী দলের গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান: আমিনুল হক

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ইংলিশ ক্লাব চেলসির নারী দলে গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছিলেন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

যমুনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, ‘আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার সুযোগ্য কন্যা জাইমা রহমান তারা কিন্তু অসম্ভব খেলাধুলাকে পছন্দ করেন। আমি যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডন গিয়েছিলাম তখন সামনাসামনি ডাক্তার জুবাইদা রহমান, জাইমা রহমানের সঙ্গে আমার কথা হয়েছিল।’

প্রধানমন্ত্রীর চেয়েও তার স্ত্রী-কন্যা খেলাধুলা বেশি পছন্দ করেন উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও আমাকে বারবার বলেছেন, ‘আমিনুল আমি যতটুকু না স্পোর্টস পছন্দ করি তার চেয়ে থাউজেন্ড টাইম বেশি পছন্দ করে তোমাদের ভাবি এবং আমার মেয়ে জাইমা রহমান।’

আমিনুল হক বলেন, ‘সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের জাইমা রহমান তিনি কিন্তু চেলসির মেয়েদের ফুটবল টিমেও সুযোগ পেয়েছিলেন। তিনি একজন গোলকিপার হিসেবে ছিলেন। তিনি বেশ ভালো লম্বা এবং সেই সুযোগটা পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বা তাকে খেলার সেই সুযোগটি তৈরি করে দেননি। বেসিক্যালি আমি যতটুকু জানি যে তিনি আমার মত একজন ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত।’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন