ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৯:৪১ এএম

কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক : ফ্রি-কিক থেকে গোল করা লিওনেল মেসির নিয়মিত অভ্যাসই বলা চলে। এবার ফ্রি-কিক থেকে গোল করে ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন তিনি।

ক্যারিয়ারের ৭১তম ফ্রি কিক গোল করে সর্বকালের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড। এখন তার সামনে রয়েছেন কেবল জুনিনিও পারনামবুকানো, যার ফ্রি কিক গোল সংখ্যা ৭৭।

মেসির এই নতুন কীর্তি শুধু একটি পরিসংখ্যান নয়, বরং তার ক্যারিয়ারের ধারাবাহিকতা ও নিজেকে নতুনভাবে গড়ে তোলারই প্রমাণ। ড্রিবলিং, অ্যাসিস্ট কিংবা বাম পায়ের নিখুঁত শটে বিশ্বজুড়ে আলোচনায় থাকা মেসি সময়ের সঙ্গে ফ্রি-কিককেও পরিণত করেছেন ভয়ংকর অস্ত্রে।

সর্বকালের ফ্রি-কিক গোলদাতাদের তালিকায় এখন শীর্ষে রয়েছেন জুনিনিও (৭৭)। তার ঠিক পেছনে ৭১ গোল নিয়ে এককভাবে দ্বিতীয় স্থানে মেসি। তৃতীয় স্থানে নেমে গেছেন পেলে (৭০)।

এছাড়া রোনালদিনিয়ো ও ভিক্টর লেগ্রোতালিয়ে রয়েছেন যৌথভাবে চতুর্থ স্থানে, তাদের গোল সংখ্যা ৬৬। ৩৭ বছর বয়সেও নতুন নতুন রেকর্ড গড়ে চলা মেসির সামনে এখন নতুন লক্ষ্য জুনিনিওর শীর্ষস্থান। মাত্র ছয়টি গোল দূরে থাকা এই রেকর্ড স্পর্শ করা তার জন্য আর খুব দূরের লক্ষ্য নয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন