ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লন্ডনে সাকিবের জন্মদিন উদযাপন করলেন আসিফ আকবর

Authorনিউজ রুম

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৫:০৪ পিএম

লন্ডনে সাকিবের জন্মদিন উদযাপন করলেন আসিফ আকবর

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। লন্ডনে কেক কেটে সাকিবের ৩৯তম জন্মদিন উদযাপন করেন বিসিবির এ পরিচালক।

একটি বেসরকারি টেলিভিশন সাকিবের জন্মদিনের একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা গেছে, কেক কেটে সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করছেন আসিফ আকবর।

এ সময় দুজন দুজনকে কেক খাইয়ে দেন।

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্ম নেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশের বাইরে অবস্থান করা সাকিব সেসময়ও খেলে গেছেন ফ্র্যাঞ্চাইজি লিগে।

সাকিবই বিশ্বের একমাত্র প্লেয়ার যার ৬৫০+ ইন্টারন্যাশনাল উইকেটের পাশাপাশি রয়েছে ১৪ হাজার+ ইন্টারন্যাশনাল রান। ক্রিকেট বিশ্বের একমাত্র প্লেয়ার যিনি কিনা এক বিশ্বকাপে ৬০০+ রান এবং ১০+ উইকেট নিয়েছেন। এমন আরও কত যে একমাত্র সাকিব তার হিসাব খাতাতেই হয়তো রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৬৫ ম্যাচে ৫টি সেঞ্চুরিসহ ৪৩৬৭ রান এবং বল হাতে ২৩১টি উইকেট রয়েছে সাকিবের ঝুলিতে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৩০ ম্যাচে ৯টি সেঞ্চুরিসহ ৭০৮৬ রান করার পাশাপাশি তিনি শিকার করেছেন ৩০১টি উইকেট।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন