ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মেসি কি বিশ্বকাপে খেলতে পারবেন? যা জানা গেল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ পিএম

মেসি কি বিশ্বকাপে খেলতে পারবেন? যা জানা গেল

মেসি কি বিশ্বকাপে খেলতে পারবেন? যা জানা গেল

স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্ট মাঠে গড়াতে বাকী আর মাত্র ৮১ দিন।  তবে আর্জেন্টিনার হয়ে এই বিশ্বকাপে লিওনেল মেসির খেলা এখনও নিশ্চিত নয়। এ সিদ্ধান্ত পুরোপুরি মেসির নিজের ওপর ছেড়ে দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। 

গণমাধ্যমকে আর্জেন্টাইন কোচ বলেন, ‘এ প্রশ্নটা আসলে মেসিকেই করা উচিত। আমি চাই, সে যেন দলে থাকে। ফুটবলের স্বার্থেই তাকে সেখানে দেখা দরকার। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অধিকার তারই। তার মানসিক অবস্থা ও শারীরিক ফিটনেসের ওপর সব নির্ভর করছে।’

 শুধু আর্জেন্টিনার মানুষই নয়, সবাই মেসিকে খেলতে দেখতে চায় বলে মনে করেন স্কালোনি। তিনি বলেন, ‘শুধু আর্জেন্টিনার মানুষই নয়, সবাই চায় তাকে খেলতে দেখতে। তবে আমরা তাড়াহুড়া করছি না। সে যা সিদ্ধান্ত নেবে, সেটাই তার ও দলের জন্য সেরা হবে।’

বিশ্বকাপে খেলা অনিশ্চিত হলেও চলতি আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামছেন মেসি। ২৮ মার্চ মাউরিতানিয়া ও ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে দেখা যাবে। দুটি ম্যাচই হবে বোকা জুনিয়র্সের ঐতিহাসিক স্টেডিয়াম লা বোমবোনেরাতে।

স্ক্যালোনি বলেন, ‘দেশের মাটিতে আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাওয়া দারুণ বিষয়। সমর্থকরা মেসিকে কাছ থেকে দেখার সুযোগ পাবে। এটাই সবচেয়ে আনন্দের।’ সূত্র: গোলডটকম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন