ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অনন্য স্থান করে নিলেন লিওনেল মেসি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১১:২৭ এএম

অনন্য স্থান করে নিলেন লিওনেল মেসি

অনন্য স্থান করে নিলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির ইন্টার মায়ামি ক্যারিয়ারের বয়স ৩ হতে চলল। এই স্বল্প সময়েই মায়ামিতে অনন্য স্থান করে নিয়েছেন আর্জেন্টাইন তারকা। তার আগমনের পরেই লিগস কাপ জিতে ট্রফিহীন ক্লাবের তকমা কাটিয়েছে মায়ামি। এরপর জিতেছে আরও কয়েকটি শিরোপা।

ফ্লোরিডার এই ক্লাবটি হোমভেন্যু হিসেবে এতদিন ব্যবহার করে এসেছে চেজ স্টেডিয়ামকে। আগামী ৪ এপ্রিল নু স্টেডিয়াম নামে নতুন মাঠের উদ্বোধন করছে তারা। ২৬ হাজার ৭০০ সিটের এই স্টেডিয়ামে অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে মায়ামির।

এই নু স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম মেসির নামে নামকরণ করেছে মায়ামি। স্টেডিয়ামের নিম্নভাগের ১১৭-১২১ এবং উচ্চভাগের ২১৭-২২৩ সেকশন জুড়ে এই স্ট্যান্ডের বিস্তৃতি। এক বিবৃতি দিয়ে মায়ামি এই তথ্য জানিয়েছে। মায়ামি লিখেছে, ‘আমরা আপনাদের সামনে নু স্টেডিয়ামে লিও মেসি স্ট্যান্ড উপস্থাপন করছি।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইন্টার মায়ামি সিএফ আনন্দের সঙ্গে ‘লিও মেসি স্ট্যান্ড’ এর ঘোষণা দিচ্ছে। আমাদের নম্বর ১০ ও অধিনায়ক এখন বৈশ্বিক ক্রীড়া জগতে এক বিরল ও অনন্য উদাহরণের অংশ হতে যাচ্ছেন। তিনি এমন একজন খেলোয়াড় যিনি নিয়মিত নিজের হোম স্টেডিয়ামে খেলছেন এবং সেই স্টেডিয়ামেই তার নামে একটি স্ট্যান্ড করা হয়েছে।’

‘সাধারণত এমন সম্মাননা অতীতকে ঘিরেই গড়ে ওঠে। নস্টালজিয়া ও স্মৃতি থেকে। কিন্তু এটি ভিন্ন। এটি বর্তমান থেকে জন্ম নিয়েছে।… কাউকে সম্মান জানানো সব সময় একটি অধ্যায়ের সমাপ্তি নয়। কখনও কখনও এটি উপলব্ধি করা যে আপনি এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হচ্ছেন।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন