ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব: শফিকুর রহমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৭ পিএম

সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এই সংসদকে যদি ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা যায়, দেশেও ইনসাফের কায়েম করা সম্ভব হবে।

রোববার (২৯মার্চ) বিকেলে সংসদে ডেপুটি স্পিকারকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানোর বক্তব্যকালে এসব কথা বলেন।

তিনি বলেন, আপনি ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনি আজকে যে মনোভাব প্রকাশ করেছেন, বাংলাদেশের জনগণ এটাই কামনা করে। এই সংসদ দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুকে পরিণত হউক।

তিনি আরও বলেন, এই চেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনসাফের চেয়ার। আপনি ইনসাফের বার্তা দিয়েছেন। আপনি নিরপেক্ষ ভাবে সব কিছুকে বিবেচনা নেবেন। যার যতটুকু পাওনা ততটুকু দেবেন।

ডেপুটি স্পিকারকে আশ্বস্ত করে সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, আপনার দায়িত্ব পালনকালে নেওয়া সব পদক্ষেপে সহযোগিতা করে যাবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন