ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

“জুলাই শেখাতে আইসেন না”—নুরের পোস্টে খোঁচা সারজিস আলমের!

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৫ পিএম

“জুলাই শেখাতে আইসেন না”—নুরের পোস্টে খোঁচা সারজিস আলমের!

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের এক ফেসবুক পোস্টকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে। সোমবার (৩০ মার্চ) দেওয়া তার ওই পোস্টে খোঁচা দিয়ে মন্তব্যও করেছেন এনসিপি নেতা সারজিস আলম।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নুরুল হক নুর লেখেন, ‘জুলাই আমরা জন্ম দিয়েছি। আমাদের সুদৃঢ় সংগ্রাম ও ত্যাগের ফলে জুলাই এসেছে। জুলাই আমাদের অস্তিত্ব। কাজেই জুলাই আমাদের শেখাতে আইসেন না।’

নুরের এই বক্তব্যের নিচে মন্তব্য করেন সারজিস আলম। তিনি লেখেন, ‘গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন বিএনপি টালবাহানা করতেছে, তখন আপনাদের মুখে তালা কেন ভাই?’

সারজিসের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক জবাব হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে পারস্পরিক দোষারোপের অংশ হিসেবে বিবেচনা করছেন।

তথ্যমতে, সম্প্রতি ‘জুলাই’ ইস্যু ঘিরে বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে বক্তব্য ও পাল্টা বক্তব্যের প্রবণতা বেড়েছে, যা নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন