ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাগেরহাট-২ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

Authorনিউজ রুম

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৪:২১ পিএম

বাগেরহাট-২ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে বাগেরহাট-২ আসনের প্রার্থীর আবেদন আমলে নিয়েছে আদালত। সেই সঙ্গে ওই আসনের ব্যালট-রেজাল্ট শিট ও নির্বাচনী নথি হেফাজতে নিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি এই আসনের অন্য প্রার্থীদের প্রতি নোটিশ জারি করা হয়। বুধবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

এর আগে বাগেরহাট-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন। আদালত তার আবেদন শুনানির জন্য গ্রহণ করে।  আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাকিব মাহবুব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক (রাহাদ)। ভোটের ফল অনুযায়ী, শেখ মনজুরুল হক ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন