ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মার্চ মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করল আইসিসি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম

মার্চ মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করল আইসিসি

মার্চ মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করল আইসিসি

স্পোর্টস ডেস্ক : মার্চ মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় স্থান পেয়েছেন দুই ভারতীয়, অন্যজন দক্ষিণ আফ্রিকার।

ভারতের দুজন হলেন সাঞ্জু স্যামসন ও জাসপ্রিত বুমরাহ। দক্ষিণ আফ্রিকা থেকে মনোনয়ন পেয়েছেন কনর এস্তারহুইসেন। গত মাসে সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্যামসন টুর্নামেন্টসেরা হয়েছিলেন। তবে তিনি পুরস্কার পেয়েছেন মার্চ মাসের তিন ম্যাচের পারফরম্যান্সে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার এইটের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে অপরাজিত ৯৭ রান করেছিলেন। এরপর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৯ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে সমানসংখ্যক রান করেন।

টুর্নামেন্টসেরা হলেও স্যামসন বিশ্বকাপের সবগুলো ম্যাচে খেলেননি। গ্রুপপর্বে কেবল নামিবিয়ার বিপক্ষেই সুযোগ পেয়েছিলেন। বসে ছিলেন যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলেননি। মাত্র ৫ ম্যাচ খেলেই তিনি টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ৩২১ রান করেন প্রায় দুশো স্ট্রাইকরেটে।

বুমরাহ ফাইনালে অসাধারণ বোলিং করেছিলেন। কিউইদের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। ফাইনাল সেরা পুরস্কারও উঠে তার হাতে। মার্চ মাসে তিন ম্যাচে নেন ৭ উইকেট। টুর্নামেন্টে ১৪ উইকেট নিয়ে আসরের যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি হন। সমানসংখ্যক উইকেট নেন বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ টি-২০ সিরিজ কাটানো এস্তারহুইসেন ৫ ম্যাচে ৫০ গড় ও ১৪৫.৯৮ স্ট্রাইকরেটে করেন ২০০ রান। তার এই পারফরম্যান্সে কিউইদের ডেরায় প্রোটিয়ারা ৩-২ ব্যবধানে সিরিজ জিতে।

নারীদের ক্রিকেটে মাসসেরার মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ডের মেলি কের, অস্ট্রেলিয়ার বেথ মুনি ও দক্ষিণ আফ্রিকার আয়োবঙ্গা খাকা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন