ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিদ্যুৎ বাঁচাতে কিউই সিরিজের নতুন সময়সূচি জানাল তামিমের বোর্ড

Authorনিউজ রুম

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম

বিদ্যুৎ বাঁচাতে কিউই সিরিজের নতুন সময়সূচি জানাল তামিমের বোর্ড

পালাবদলের স্রোতে বর্তমানে বিসিবির দায়িত্বে আছে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি। নির্বাচনে অনিয়মের কারণে আগের বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন করে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করে দেওয়া হয়েছে বিসিবিতে, যেখানে সভাপতির দায়িত্বে আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

অ্যাড-হক কমিটির বাকি সদস্যরা হলেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাশনা ইমাম।

কমিটি গঠনের পর ৭ এবং ৮ এপ্রিল দুইটি সভা করেছে নতুন কমিটি। ৮ এপ্রিলের সভা শেষে সভাপতি তামিম ইকবাল আসন্ন নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় এগিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন। মূলত দেশজুড়ে জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা মানতেই এই সিদ্ধান্ত।

এবার নতুন সময়সূচিও প্রকাশ করেছে বিসিবি। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায়। এছাড়া টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। দুই সিরিজেই ব্যবহার করা হবে কোকাবুরা টার্ফ সাদা বল।

চলতি মাসেই তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে কিউইরা। ১৭ এবং ২০ এপ্রিল ঢাকার মিরপুরে প্রথম দুই ওয়ানডে। ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে। ২৭ এপ্রিল সেখানেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর ঢাকায় ফিরবে দুই দল। ২ মে তৃতীয় টি-টোয়েন্টি মিরপুরে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন