ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পারিশ্রমিক বাড়ানোর উদ্যোগ দেশের ক্রিকেটকে এগিয়ে নেবে : কোয়াব

Authorনিউজ রুম

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

পারিশ্রমিক বাড়ানোর উদ্যোগ দেশের ক্রিকেটকে এগিয়ে নেবে : কোয়াব

গত মঙ্গলবার তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের এডহক কমিটি দায়িত্ব নিয়েছে বিসিবির। এরপর গতকাল বোর্ড সভায় ঘরোয়া ক্রিকেটে নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন-ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিসিবির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানিয়েছে, ‘ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানোর এই উদ্যোগ দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে। এর সুফল খুব দ্রুতই দেখা যাবে বলে আমরা বিশ্বাস করি।’

একই বিবৃতিতে কোয়াব আরও জানায়, ‘কোয়াবের প্রত্যাশা দেশের ক্রিকেটের ইতিবাচক প্রচারে এমন যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া অব্যাহত রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটে ইতিবাচক যে কোনো সিদ্ধান্তে কোয়াব সমর্থন দেবে।’

নতুন কাঠামো অনুযায়ী, নারী ক্রিকেটারদের ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে টি-টোয়েন্টিতে ১০ হাজার, ওয়ানডেতে ১৫ হাজার এবং লংগার ভার্সনে বা টেস্টে ২০ হাজার টাকা। একই সঙ্গে চুক্তিবদ্ধ ৩০ থেকে ৩৫ জন নারী ক্রিকেটারের মাসিক বেতন ৩০ হাজার থেকে বৃদ্ধি পেয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।

পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রেও বেতন বাড়ানো হয়েছে তিনটি ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৬৫ হাজার টাকা, যা আগে ছিল ৩৫ হাজার। ‘বি’ ক্যাটাগরিতে বেতন ৩০ হাজার থেকে বেড়ে ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরিতে ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা হয়েছে। জাতীয় ক্রিকেট লিগ এবং বাংলাদেশ ক্রিকেট লিগের চার দিনের ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে এখন ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন