ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টেস্ট জয়ী ক্রিকেটারের মৃত্যু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫২ পিএম

টেস্ট জয়ী ক্রিকেটারের মৃত্যু

টেস্ট জয়ী ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক : ভারতের প্রথম টেস্ট জয়ী দলের সর্বশেষ সদস্য হিসেবে মৃত্যুবরণ করেছেন চিঙ্গেলপুত গোপিনাথ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ৯৬ বছর বয়সে চেন্নাইয়ে মৃত্যুবরণ করেন তিনি।

ভারতের সবচেয়ে বয়স্ক ক্রিকেটারদের মধ্যে গোপিনাথই এতদিন বেঁচে ছিলেন। ১৯৩০ সালে তৎকালীন মাদ্রাজে জন্মগ্রহণ করেন তিনি। তার মৃত্যুতে চন্দ্রকান্ত পাটানকরই এখন ভারতের বয়োজ্যেষ্ঠ টেস্ট ক্রিকেটার, ১৯৫৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলেছিলেন তিনি।

গোপিনাথের চেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটারদের মধ্যে এখন বেঁচে আছেন অস্ট্রেলিয়ার নেইল হার্ভে। হার্ভের বয়স ৯৭ বছর। অস্ট্রেলিয়ার জার্সিতে তিনি খেলেছেন ৭৯টি টেস্ট।

১৯৩২ সালে টেস্টের আঙিনায় পা রাখা ভারতকে প্রথম জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছিল ২০ বছর। ১৯৫২ সালে ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টে জিতে তারা। ওই ম্যাচে গোপিনাথ ৩৫ রান করেছিলেন। ম্যাচটি ভারত ইনিংস ও ৮ রানের ব্যবধানে জিতে।

এর আগের বছরই গোপিনাথের টেস্ট অভিষেক হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৫০ রান করেন, দ্বিতীয় ইনিংসে করেন ৪২। দেশের জার্সিতে তিনি খেলেছেন ৮টি টেস্ট, শেষ ম্যাচটি ১৯৬০ সালে। তার খেলা প্রথম শ্রেণির ম্যাচসংখ্যা ৮৩, ৯ সেঞ্চুরিতে রান করেন ৪ হাজার ২৫৯।

খেলোয়াড়ি জীবন শেষে গোপিনাথ জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করেন। ১৯৭৯ সালে ইংল্যান্ড সফরে তিনি ছিলেন টিম ম্যানেজার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন