ঢাকা   শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংস্কার করতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: দেবপ্রিয় ভট্টাচার্য

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ এএম

সংস্কার করতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: দেবপ্রিয় ভট্টাচার্য

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘সংস্কার চলমান অব্যাহত প্রক্রিয়া। সেই সঙ্গে অর্থনীতির গতিশীলতার জন্য সংস্কার অপরিহার্য। তবে অন্তর্বর্তী সরকার সংস্কার করতে ব্যর্থ হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজনে ‘বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ও গণমাধ্যমের প্রাসঙ্গিকতা’ আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ড. দেবপ্রিয় বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে যে চেতনা এসেছে, তার মাধ্যমে সংস্কারের আকাঙ্ক্ষা আরো প্রকাশ পেয়েছে। সংস্কার কোনো স্থির বিষয় নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। একটি অর্থনীতিকে গতিশীল রাখতে যেমন মানবদেহে রক্ত সঞ্চালন প্রয়োজন, তেমনি সংস্কারও অপরিহার্য।’
তিনি বলেন, ‘সামনে এগিয়ে যেতে হলে রাজনীতিবিদদের সংস্কারের ধারণাকে গুরুত্ব দিতে হবে।

এবারের নির্বাচনি ইশতেহারে সংস্কারের প্রয়োজনীয়তা ও প্রত্যাশা দুটিই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!