ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাকিবের দেশে ফেরা সম্ভব, শুধু প্রয়োজন সরকারের নমনীয়তা : মিঠুন

Authorনিউজ রুম

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পিএম

সাকিবের দেশে ফেরা সম্ভব, শুধু প্রয়োজন সরকারের নমনীয়তা : মিঠুন

সবশেষ আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সাকিব আল হাসানকে দেশে ফেরাতে ব্যস্ত হয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এছাড়া বর্তমানে বিসিবি এখন চলছে এডহক কমিটিকে দিয়ে। আজ (শুক্রবার) সাকিবের দেশে ফেরা প্রসঙ্গে কথা বলেছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।

মিরপুরে তিনি বলেন, ‘সাকিবের দেশে ফেরা সম্ভব— আমি অবশ্যই বিশ্বাস করি। তবে এখানে সরকারের কিছু নমনীয়তা প্রয়োজন। তার যেসব মামলা বা বিষয় আছে, সেগুলো কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে আগে কাজ করতে হবে।’

মিঠুন আশাবাদী হয়ে বললেন, ‘ক্রিকেটের দিক থেকে তার সক্ষমতা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তিনি যদি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরতে পারেন, তাহলে বাংলাদেশের প্রতিটি দর্শক ও মানুষই খুশি হবে।’

মিঠুন মনে করেন সাকিব ইস্যুতে ‘স্ট্যান্ডবাজি’ বেশি হয়েছে, ‘এই বিষয়টি নিয়ে অনেক কথা হয়েছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, সাকিব ভাইয়ের বিষয়ে বাস্তব কাজের চেয়ে ‘স্ট্যান্ডবাজি’ই বেশি হয়েছে। অনেকেই শুধু সংবাদে আসার জন্য তার নাম ব্যবহার করেছেন।’

তিনি বলে গেলেন, ‘আমার মনে হয়, এসব না করে যদি সত্যিই কেউ তার জন্য কিছু করতে চান, তাহলে সরকারের সঙ্গে আলোচনা করে সঠিক পথে তার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের চেষ্টা করা উচিত। যাতে তিনি আবার বাংলাদেশে ফিরে আসতে পারেন— সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন