ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৩-০ গোলে শেষ হলো ব্রাজিল-আর্জেন্টিনার খেলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম

৩-০ গোলে শেষ হলো ব্রাজিল-আর্জেন্টিনার খেলা

৩-০ গোলে শেষ হলো ব্রাজিল-আর্জেন্টিনার খেলা

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে প্যারাগুয়ে-এর ভিলেতো শহরের এস্তাদিও আমেলিয়ানো ভিলেতো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ব্রাজিল। আক্রমণাত্মক ফুটবল, দ্রুত পাসিং ও উচ্চ প্রেসিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখে তারা।

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় ব্রাজিল। ১৫ মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগে হেডে গোল করে দলকে এগিয়ে দেন রিকুয়ের্মে হেনরিক। এরপর ৩৯ মিনিটে এডুয়ার্ডো পাপের চমৎকার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রিকুয়ের্মে ফিলিপ।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্রাজিলের সংগঠিত রক্ষণভাগে বারবার আটকে যায় তাদের আক্রমণ। ম্যাচের শেষ দিকে দ্রুতগতির এক আক্রমণ থেকে ডেভিড নোগেইরার সহায়তায় তৃতীয় গোলটি করেন এডুয়ার্ডো কনসেইসাও, নিশ্চিত হয় ৩-০ ব্যবধানের জয়।

পুরো ম্যাচে বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে স্পষ্টভাবে এগিয়ে ছিল ব্রাজিল। এই জয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে তারা শুধু বিশ্বকাপের টিকিটই নিশ্চিত করেনি, সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। যদিও ম্যাচটি এখন নিয়মরক্ষার, তবুও শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন