ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টানা ১৪ ম্যাচ জেতায় ভেঙ্গে গেল ১২ বছরের পুরোনো রেকর্ড

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পিএম

টানা ১৪ ম্যাচ জেতায় ভেঙ্গে গেল ১২ বছরের পুরোনো রেকর্ড

টানা ১৪ ম্যাচ জেতায় ভেঙ্গে গেল ১২ বছরের পুরোনো রেকর্ড

স্পোর্টস ডেস্ক : অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ক্রিষ্টিয়ানো রোনালদোর আল নাসর। গোলের পাশাপাশি সতীর্থদের দিয়েও নিয়মিত গোল করাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। টানা ১৪ ম্যাচ জিতে এবার ১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙল আল নাসর।

সৌদি প্রো লিগে সবশেষ আল নাসর হেরেছিল চলতি বছরের ১২ জানুয়ারি। সেই ম্যাচে আল হিলাল জিতেছিল ৩-১ গোলে। এই হারের পর টানা তিন মাস সৌদি প্রো লিগে অপরাজিত আল নাসর। এই টুর্নামেন্টে টানা ১৪ ম্যাচ জিতে নতুন রেকর্ড গড়েছে। যেখানে সবশেষ জয় এসেছে প্রিন্স হাথলুল বিন আবদুল আজিজ স্টেডিয়ামে গত রাতে আল আখদুদের বিপক্ষে। তাতে আল নাসরের ১২ বছরেরই পুরোনো এক রেকর্ড ভেঙে গেছে। এর আগে দলটি ২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১৩ ম্যাচ জিতেছিল সৌদি প্রো লিগে।

রেকর্ড গড়ার রাতে শনিবার আল আখদুদকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। ১৬ মিনিটে রোনালদোর গোলেই প্রথম এগিয়ে যায় আল নাসর। ম্যাচের ৪৮ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন হোয়াও ফেলিক্স। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে জয়ের কিছু মুহূর্তের ছবি পোস্ট করে রোনালদো ক্যাপশনে লিখেছেন, ‘আরও এক ধাপ এগিয়ে। আমরা একসঙ্গে খেলছি। নিজেদের লক্ষ্যেই মনোযোগী। সব সময় আমাদের পাশে থাকায় ভক্ত-সমর্থকদের ধন্যবাদ।’

এই জয়ের পর পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল আল নাসর। ২৮ ম্যাচে ২৪ জয়, ১ ড্র ও ৩ হারে ৭৩ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আল নাসর। দুই, তিন ও চারে থাকা আল হিলাল, আল আহলি ও আল কাদসিয়ার পয়েন্ট ৬৮, ৬৬ ও ৬১। প্রত্যেকেই ২৮টি করে ম্যাচ খেলেছে। সৌদি প্রো লিগে সবাই ৩৪টি করে ম্যাচ খেলবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন