ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘বিয়ন্ড বাংলা’ নামে ডিজিটাল সংবাদমাধ্যম চালু করতে যাচ্ছেন ক্রিকেটার সাকিব

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫৫ এএম

‘বিয়ন্ড বাংলা’ নামে ডিজিটাল সংবাদমাধ্যম চালু করতে যাচ্ছেন ক্রিকেটার সাকিব

ক্রিকেটার, ব্যবসায়ী, রাজনীতিবিদের পর এবার প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক রাজনৈতিক কারণে এখন দেশের বাইরে। যুক্তরাষ্ট্রে বসেই নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। একটি ডিজিটাল সংবাদমাধ্যম চালু করতে যাচ্ছেন সাকিব।

শীঘ্রই চালু হতে যাওয়া নতুন এই সংবাদমাধ্যমটির নাম হবে ‘বিয়ন্ড বাংলা’। এখান থেকে বাংলা ও ইংরেজি দুই ভাষায়ই সংবাদ প্রকাশ করা হবে। সাকিব নিজেই এসব তথ্য জানিয়েছেন।

এই সংবাদমাধ্যমটি বাংলাকে প্রধান্য দিয়ে সংবাদ পরিবেশন করলেও যুক্তরাষ্ট্র থেকেই এটি পরিচালিত হবে। যেহেতু সাকিব সেখানে অবস্থান করছেন তাই সরাসরি তার তত্ত্বাবধানেই যাত্রা শুরু করবে সাংবাদমাধ্যমটি।

ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে টেক্সটের পাশাপাশি ভিজ্যুয়াল কনটেন্টও দেখতে পাবেন দর্শকরা। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলা-ধূলা, বিনোদনসহ সব ধরনের সংবাদই গুরুত্ব দিয়ে প্রচার করা হবে বলে জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘চেষ্টা করব সব এক্সক্লুসিভ নিউজ করার।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন