চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে র্যাব-৭।
সোমবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া এ আর এম মোজাফফর হোসেন।
আটককৃতরা হলেন— ভোলার বোরহানউদ্দিনের মোঃ হাসান (২০) এবং কুমিল্লার দেবিদ্বারের মোঃ জনি (২১)।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কুমিল্লা থেকে বাসে করে মাদকের একটি বড় চালান চট্টগ্রামে আসছে— এমন তথ্যের ভিত্তিতে ফৌজদারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। তল্লাশিকালে সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাস থেকে যাত্রীবেশে থাকা দুই যাত্রীকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা ব্যাগ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তা বাজার/এস এইচ






