ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ট্রাম্প-ভ্যাটিকান বিরোধ, পোপকে সমর্থন জানালেন ইরানের প্রেসিডেন্ট

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৫ পিএম

ট্রাম্প-ভ্যাটিকান বিরোধ, পোপকে সমর্থন জানালেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোপ লিও’র মধ্যে চলমান বিরোধে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন এবং পোপের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি বাংলা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান পোপের উদ্দেশে লেখেন, “ইরানের পক্ষ থেকে আমি আপনার এই অপমানের নিন্দা জানাই। শান্তি ও ভ্রাতৃত্বের নবী যিশুর অবমাননা কোনো মুক্ত মানুষের কাছেই গ্রহণযোগ্য নয়। আমি দোয়া করি, আল্লাহ আপনার সম্মান আরও বাড়িয়ে দিক।”

এর আগে সোমবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সমালোচনার জবাব দিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। ট্রাম্প প্রশাসনকে ভয় না পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেছেন, খ্রিস্টধর্মের মূলবার্তার ওপর ভিত্তি করেই ভ্যাটিকান শান্তির আহ্বান জানিয়েছে।

আলজেরিয়া সফরের সময় একটি বিশেষ উড়াজাহাজে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) পোপ বলেন, ‘আমি ট্রাম্পের এমন মন্তব্যে দুঃখিত। তবে বিশ্বজুড়ে গির্জার যে লক্ষ্য আছে, আমি তা অব্যাহত রাখব।’ তিনি আরও বলেন, বিশ্বজুড়ে চলা সংঘাতের সমালোচনা করাটা ট্রাম্প বা কোনো বিশেষ ব্যক্তির ওপর সরাসরি আক্রমণ নয়।

গত রোববার পোপকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, তিনি মনে করেন না ‘পোপ খুব একটা ভালো কাজ’ করছেন। তাঁর উচিত ‘কট্টর বামপন্থিদের’ খুশি করার চেষ্টা বন্ধ করা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, তিনি পোপ লিও’র ভক্ত নন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!