আনাতলিয়ায় সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ নিয়ে সামাজিক মাধ্যমে এক্স হ্যান্ডেলে ইসহাক দার লিখেন, আনাতলিয়ার সম্মেলনের ফাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করে তিনি আনন্দিত।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইসহাক দার লিখেন, বৈঠকে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় সম্পর্ক সহজতর করা নিয়েও আলোচনা হয়েছে।
ইসহাক দার বলেন, আঞ্চলিক ঘটনাবলি বিশেষ করে ইরান-আমেরিকা যুদ্ধ বন্ধে পাকিস্তানের ভূমিকাসহ আঞ্চলিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করেছি। তিনি প্রত্যাশা করেন, আগামীতে পাকিস্তানের সঙ্গ বাংলাদেশের ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক অব্যাহত থাকবে।
বার্তা বাজার/এস এইচ






