ঢাকা   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দিলেন মুজতবা খামেনি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পিএম

প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দিলেন মুজতবা খামেনি

ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি ‘অহংকার ও কুফরি শক্তির’ বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মুজতবা খামেনি বলেন, ইরানের সেনাবাহিনী বিশ্বজুড়ে শত্রুদের ‘দুর্বলতা ও লাঞ্ছনা’ প্রকাশ করে দিয়েছে।

তিনি দাবি করেন, ইরানের ড্রোনগুলো ‘আমেরিকান ও জায়নিস্ট অপরাধীদের ওপর বজ্রের মতো আঘাত হানছে’ এবং নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করাতে প্রস্তুত।

বর্তমান যুদ্ধকে ইরানের বিপ্লবী ঐতিহ্যের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে খামেনি বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব থেকে শুরু করে আগের দু’টি ‘চাপিয়ে দেওয়া যুদ্ধ’ হয়ে বর্তমান সংঘাত পর্যন্ত সেনাবাহিনী তার সঠিক অবস্থানে অটল রয়েছে।

তিনি সেনাবাহিনীকে ‘জনগণের হৃদয়ের অংশ’ এবং ‘জাতির প্রকৃত সন্তান’ হিসেবে বর্ণনা করেন।

বার্তায় তিনি তার পূর্বসূরি ও নিহত বাবা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, আলি খামেনি বিপ্লবের প্রথম দশক থেকেই সেনাবাহিনীকে রক্ষা করতে এবং এর সক্ষমতা বাড়াতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিলেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুতে আলি খামেনি নিহত হওয়ার পর সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন মুজতবা খামেনি। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তাকে জনসমক্ষে দেখা যায়নি।

সবশেষে তিনি ‘যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসকের চাপিয়ে দেওয়া যুদ্ধে’ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার বার্তা শেষ করেন।

সূত্র : আল-জাজিরা

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!