ঢাকা   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের ড্রোন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ওপর বজ্রপাতের মতো আঘাত হেনেছে: মোজতবা খামেনি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পিএম

ইরানের ড্রোন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ওপর বজ্রপাতের মতো আঘাত হেনেছে: মোজতবা খামেনি

ইরানের ড্রোন হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ওপর বজ্রপাতের মতো আঘাত হেনেছে, বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এমনকি শত্রুপক্ষকে আরও একটি ‘পরাজয়ের তিক্ত স্বাদ’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এ মন্তব্য করেন খামেনি। তিনি মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে অবিশ্বাসী ও চরম উগ্র হিসেবে অভিহিত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত বার্তায় খামেনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা ইতোমধ্যে প্রতিপক্ষের দুর্বলতা উন্মোচন করেছে। তার ভাষায়, ইরানের ড্রোন হামলা বজ্রপাতের মতো আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর।

তিনি আরও বলেন, ইরানের সাহসী নৌবাহিনী শত্রুদের বিরুদ্ধে নতুন করে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত এবং প্রয়োজন হলে আরও কঠোর জবাব দেবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!