ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুদ্ধকে ভয় পাচ্ছে না ইরানিরা, সরকারের প্রতি রয়েছে পূর্ণ আস্থা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ এএম

যুদ্ধকে ভয় পাচ্ছে না ইরানিরা, সরকারের প্রতি রয়েছে পূর্ণ আস্থা

ইরানের রাজধানী তেহরানে দেশটির সরকারের সমর্থনে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শুক্রবার মার্কিন-ইরান যুদ্ধে নিহত নারীদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এক সমাবেশে অংশ নেওয়া অনেকে যুক্তরাষ্ট্রের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস প্রকাশ করে সরকারের প্রতি কোনোভাবেই পিছু না হটার আহ্বান জানিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্সকে ইরানের নাগরিক মাসউমেহ আলিমোহাম্মাদি বলেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আমাদের সঙ্গে করা কোনো প্রতিশ্রুতি বা চুক্তিই পালন করেনি। তাই আমরা মনে করি, কূটনৈতিক প্রক্রিয়া অগ্রসর হলেও এই আমেরিকার প্রতি সম্পূর্ণ অবিশ্বাস নিয়েই এগোতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া হামিদরেজা হেইদারি বলেন, ইরানিরা যুদ্ধকে ভয় পায় না। একটি নয়, যদি আমাদের দেশের ওপর ধারাবাহিক হামলাও চালানো হয়, আমরা আরও শক্তি ও দৃঢ়তা নিয়ে এগিয়ে যাব। তবে আমার মতে, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই।

নেগিন ঘোলিজাদে নামের আরেক বিক্ষোভকারী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি বলেন, এই ব্যক্তি (ট্রাম্প)-এর সঙ্গে শান্তিতে পৌঁছানো সম্ভব তখনই, যখন তাকে এমনভাবে চাপে ফেলা হবে যে তিনি বাধ্য হয়ে নতি স্বীকার করবেন যেমনটি তিনি দুই সপ্তাহ আগে করেছিলেন। যেদিন রাতে তিনি আমাদের প্রস্তর যুগে ফেরত পাঠানোর হুমকি দিয়েছিলেন, সেদিনই তিনি পিছু হটেন এবং আমাদের সব শর্ত মেনে নেন।

এদিকে ইরানের বন্দর ও জাহাজে হুমকি দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বার্তা সংস্থা তাসনিম জানায়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ওয়াশিংটনের অযৌক্তিক দাবি ও হুমকি যুদ্ধবিরতি নিয়ে সদিচ্ছার অভাব প্রকাশ করে। এ অবস্থা চলতে থাকলে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় তেহরান প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

সূত্র : রয়টার্স ও আল জাজিরা

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!