ঢাকা   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে ইউরোপসহ পুরো বিশ্বের জন্য তার পরিণাম ‘বিপর্যয়কর’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ ইইউ-র পরিবহন কমিশনার অ্যাপোস্টোলোস তজিৎজিকোস্টাস এই সতর্কবার্তা দেন।

বর্তমান সংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের পরিবহন মন্ত্রীদের এক জরুরি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে তজিৎজিকোস্টাস জানান, ইউরোপের বিমানবন্দরগুলোতে জেট ফুয়েলের তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইইউ বর্তমানে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য উৎস থেকে বিকল্প উপায়ে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে।

তবে জ্বালানি সংকট থাকলেও এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন এই কর্মকর্তা। তিনি বলেন, ‘আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে ব্যাপকভাবে ফ্লাইট বাতিলের কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। তাই মানুষের জীবনযাত্রা বা যাতায়াতের ক্ষেত্রে এই মুহূর্তে হস্তক্ষেপ করার প্রয়োজন দেখছি না।’

গত কয়েক দিন ধরে হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন এই জরুরি পদক্ষেপ গ্রহণ করল।

সূত্র: আল-জাজিরা

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!