ঢাকা   বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির সঙ্গে রাজনৈতিক আস্থা গভীর করতে চায় চীন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পিএম

বিএনপির সঙ্গে রাজনৈতিক আস্থা গভীর করতে চায় চীন

বিএনপির সঙ্গে রাজনৈতিক আস্থা গভীর করতে চায় চীন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেইজিংয়ে দেশটিতে সফররত বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝ্যাংয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অংশ নেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝ্যাংয়। বৈঠকে চীনের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীন বাংলাদেশের একটি নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার। নতুন সরকার ‘এক চীন’ নীতি এবং চীনের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব বজায় রাখবে। তিনি বলেন, বিএনপি দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!